ঘাটালে বিজেপির ভাঙ্গন অব্যাহত - The News Lion

ঘাটালে বিজেপির ভাঙ্গন অব্যাহত

 


দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনে ঘাটাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর দোলই পরাজিত হয়েছেন। জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। কিন্তু রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ।যার ফলে বিধানসভা নির্বাচনের পর ঘাটাল বিধানসভা এলাকায় বিজেপির ভাঙ্গন অব্যাহত রয়েছে। শুক্রবার ঘাটাল বিধানসভার অন্তর্গত ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর ও বলরামপুর বুথের বিজেপি দলের সমর্থক হিসেবে পরিচিত ৮০টি পরিবারের সদস্যরা বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।


 তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই ,তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ মাজি,মনসুকা এক অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কিংকর পন্ডিত সহ আরো অনেকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই বলেন আগামী দিনে ঘাটাল বিধানসভা এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। ভুল বুঝে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। তারা তাদের ভুল বুঝতে পেরে রাজ্যের মা মাটি মানুষের সরকারের উন্নয়নে শামিল হওয়ার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলের হয়ে কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.